রবীন্দ্রনাথের ছবিতে কালি মাখতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের আয়াসসহ আটক ৪
ছবি: কোলাজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ১৪:১৬ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬ | ১৯:০৭
রাজধানীর সেগুনবাগিচায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি মাখতে গিয়ে আটক হয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজন। শনিবার দুপুরে তাকে আটক করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে একজন নারী ও তিনজন পুরুষসহ মোট চারজনকে আটক করা হয়েছে। আটকরা বর্তমানে ডিবি হেফাজতে আছে।
গত ৫ অক্টোবর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়। পরে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
- বিষয় :
- রবীন্দ্রনাথ ঠাকুর
- আটক