আফতাবনগরে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও পথশিশুদের মধ্যে খাদ্য বিতরণ
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ১৭:০০
লায়ন্স ইন্টারন্যাশনালের উদ্যোগে রাজধানীর আফতাবনগরে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপিরিয়াল, লিও ক্লাব অব ঢাকা ইমপিরিয়াল, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস পিএলসি ও লিডু ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে লায়ন্স জেলা ৩১৫ এ২ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী পিএমজেএফসহ লায়ন ও লিও নেতারা উপস্থিত ছিলেন।
কর্মসূচির শুরুতে আফতাবনগর এলাকায় নগরী পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করা হয়। পরে লিডু ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। এ সময় শিশুদের পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে এবং ভালো কাজে অংশ নিতে উৎসাহিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- পরিচ্ছন্নতা অভিযান
- বৃক্ষরোপণ
- পথশিশু
- আফতাবনগর