ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় মামলা

যুব উন্নয়ন অধিদপ্তরে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় মামলা
×
×

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মতিঝিলে ক্রীড়া পরিদপ্তরের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ২০:১৯ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ | ২০:২৭

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার দুপুরে মতিঝিল থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ–পরিচালক (প্রশাসন–১) আতিকুর রহমান। 

আজ সন্ধ্যায় সমকালকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। 

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম এ বিষয়ে বলেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

গত শনিবার রাজধানীতে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগের জন্য ৯৮টি কেন্দ্রে বাছাই পরীক্ষার আয়োজন করা হয়েছিল। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে ২৪২ জনকে নিয়োগের জন্য এই পরীক্ষার আয়োজন করা হয়। এ পদে আবেদন করেছেন ৩ লাখ ১৯ হাজার চাকরিপ্রার্থী। তবে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় একেবারে শেষমুহূর্তে তা স্থগিত করা হয়।

আরও পড়ুন

×