ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে হাতবোমা সদৃশ বস্তু

মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে হাতবোমা সদৃশ বস্তু
×
×

স্থানীয় লোকজন ঢাকা উদ্যান এলাকায় আদাবর থানার জন্য নির্ধারিত জায়গার পাশে একটি ভ্যানিটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১৫:৩৭ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬ | ১৬:০৩

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় একটি ভ্যানিটি ব্যাগ থেকে হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় এসআরবি-২-এর বোমা নিষ্ক্রিয়কারী দল। পরে ব্যাগসহ বস্তুগুলো উদ্ধার করে তারা। বিকেলে সমকালকে এসব তথ্য জানান এসআরবি-২-এর অপারেশন অফিসার মো. সজীব হোসেন।

স্থানীয় লোকজন ঢাকা উদ্যান এলাকায় আদাবর থানার জন্য নির্ধারিত জায়গার পাশে একটি ভ্যানিটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে সেখানে গিয়ে তৎপরতা শুরু করেন এসআরবি সদস্যরা।

এসআরবি কর্মকর্তা মো. সজীব হোসেন বলেন, ঢাকা উদ্যান এলাকায় ককটেল সদৃশ বস্তু পাওয়া গেছে। এসআরবির বোমা নিষ্ক্রিয়কারী দল সেগুলো যাচাই করে নিয়ে এসেছে। রায়েরবাগ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে সেগুলো নিষ্ক্রিয় করা হবে।

ঘটনাস্থলে এসআরবি সদস্যদের পাশাপাশি মোহাম্মদপুর থানা-পুলিশের সদস্যরাও রয়েছেন।

আরও পড়ুন

×