জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, সিএনজিচালক আহত
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ০১:২১ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ | ০১:২৩
রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সিএনজিচালিত অটোরিকশার এক চালক আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে জাদুঘরের সামনের সড়কে এ ঘটনা ঘটে। সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
ওসি বলেন, রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল ছোড়ে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এদিকে এ ঘটনায় এক সিএনজিচালক আহত হয়েছেন বলে জানা যায়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
- বিষয় :
- রাজধানী
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন