ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার
×
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ১৭:৪৬

‎‎ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ‘আপডেট ম্যানেজমেন্ট অব ডেঙ্গু সিনড্রোম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে এ সেমিনারের আয়োজন করে হাসপাতালের মেডিসিন ও শিশু বিভাগ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পুলিশ সদরদপ্তর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমিনারে ডেঙ্গু রোগের আধুনিক চিকিৎসা, ব্যবস্থাপনা, রোগ নির্ণয় ও রোগীর যথাযথ পরিচর্যা ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক (ডিআইজি) মুহাম্মদ মুসলিম। ‎বিশেষ অতিথি হিসেবে হাসপাতালের অতিরিক্ত ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, পুলিশ সুপার মো. হুমায়ুন কবির ও সুপারিনটেনডেন্ট ডা. এ বি এম খোরশেদ আলম ভূঞা (জুয়েল) উপস্থিত ছিলেন।

এছাড়া ‎‎সেমিনারে হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. জাহিদ আমিন এবং শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. লুৎফর রহমান বিশেষজ্ঞ প্যানেল হিসেবে বক্তব্য রাখেন। সিনিয়র কনসালট্যান্ট (পেডিয়াট্রিকস) ডা. সাবিরা রহমান এবং সিনিয়র কনসালট্যান্ট (আইসিইউ) ডা. রবিউল হালিমও সেমিনারে আলোচক হিসেবে অংশ নেন।

আরও পড়ুন

×