ডিএসসিসি প্রশাসক বললেন
ক্ষমতার চেয়ে মানুষের অর্থনৈতিক সচ্ছলতা মুখ্য
‘পাঁচ টাকায় পূজার বাজার’ কর্মসূচি উদ্বোধন
মো. আবদুস সালাম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ১০:০৬
| প্রিন্ট সংস্করণ
ক্ষমতার চেয়ে মানুষের জীবনমানের পরিবর্তন এবং অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, দেশের চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের জীবনযাত্রার উন্নয়নে সবাইকে সরকারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর রমনা কালীমন্দিরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত স্বল্পমূল্যে ‘পাঁচ টাকায় পূজার বাজার’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ডিএসসিসি প্রশাসক বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াচ্ছে। এক টাকায় এক ডজন ডিম এবং পাঁচ টাকায় শাড়িসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার এই উদ্যোগ মানুষের আত্মমর্যাদা বজায় রেখে সহায়তা পাওয়ার সুযোগ তৈরি করেছে।’ উদ্বোধনের পর এ কর্মসূচির মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে পাঁচ টাকায় পূজার সামগ্রী সরবরাহ করা হয়।
- বিষয় :
- ডিএসসিসি