ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

তুরাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেস্টুরেন্টকর্মীর মৃত্যু

তুরাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেস্টুরেন্টকর্মীর মৃত্যু
×
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক ‎

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ১১:২৮

রাজধানীর তুরাগে রেস্টুরেন্টের বাইরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুজাহিদ নামে এক কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মুজাহিদ ঝালকাঠির রাজাপুর থানার নিজ গালুয়া গ্রামের ইলিয়াস হাওলাদারের ছেলে। তিনি পেশায় হোটেলকর্মী ছিলেন।

মুজাহিদের সহকর্মী বিশ্বজিৎ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দিয়াবাড়ির ২ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কের আই ব্লকে অবস্থিত রেস্টুরেন্টের বাইরে সহকর্মীদের সঙ্গে পানি দিয়ে পরিষ্কারের কাজ করছিলেন মুজাহিদ। এ সময় পানি তোলার মোটর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন

×