নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে ছাপাখানা পরিদর্শন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ২৩:১০ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ২৩:৪২
প্রাথমিক, মাধ্যমিক ও এবতেদায়ি মাদ্রাসার পাঠ্যবই ছাপার অগ্রগতি দেখতে রাজধানীর তেজগাঁওয়ে একটি ছাপাখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
শনিবার রাতে আকস্মিক পরিদর্শনে তিনি বই ছাপার অগ্রগতি, ছাপার ও কাগজের মান, কাটিং, বাঁধাই এবং উপজেলা পর্যায়ে বই সরবরাহের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ে সারাদেশের শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।
এর আগে শনিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেককে সঙ্গে নিয়ে এনসিটিবি কার্যালয়ে পাঠ্যবই ছাপার অগ্রগতি পর্যালোচনা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী।
- বিষয় :
- তেজগাঁও