ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

দক্ষিণ বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দক্ষিণ বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
×
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ১২:৫৪

রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে মোহাম্মদ শাহবাজ (২৬) নামের এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ। মঙ্গলবার সকালে দক্ষিণ বনশ্রীর ৯/৫ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মোহসীন আল মুরাদ।

তিনি বলেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে বাসার ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দারোয়ান পুলিশকে খবর দেয়। খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শাহবাজের বাবার নাম নাজির আহমেদ। তার বাড়ি পাকিস্তানের মুলতান জেলার জালালপুর থানার চাহ গোলাম মোহাম্মদ গ্রামে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এডিসি বলেন, ওই পাকিস্তানি নাগরিক ওই বাসায় একাই থাকতেন। আগে তার স্ত্রীও সঙ্গে ছিল। তিনি ঋণগ্রস্ত ছিলেন। এ বিষয়টি নিয়ে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য ছিল। এসব কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

×