ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

‘মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হলে ভারত-ইসরায়েলের অক্ষশক্তি তৈরির শঙ্কা আছে’

‘মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হলে ভারত-ইসরায়েলের অক্ষশক্তি তৈরির শঙ্কা আছে’
×
×

ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে বিজয়ী দলের সঙ্গে এম হুমায়ুন কবির (মাঝে)। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ২০:১৭ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ | ২০:২৩

সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ মক্কা চুক্তিতে যুক্ত হলে ভারত, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত মিলে আরেকটি অক্ষশক্তি তৈরি হওয়ার শঙ্কা আছে। এতে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা, স্থিতিশীলতা ও অর্থনৈতিক পরিবেশ বিঘ্নিত হতে পারে।

শুক্রবার এফডিসিতে আয়োজিত ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির এসব কথা বলেন। ‘মুসলিম বিশ্বের সংকট নিরসনে মক্কা চুক্তি’ নিয়ে ওই বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের এই প্রতিরক্ষা চুক্তি একান্তই তাদের নিজ নিজ নিরাপত্তার স্বার্থে বলে মনে করেন হুমায়ুন কবির। তিনি বলেন, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার জন্য যে কাঠামো দরকার তা মক্কা চুক্তিতে আছে বলে মনে হয় না। বাংলাদেশ ভবিষ্যতে চুক্তিতে যাবে কি না তা কঠিন সিদ্ধান্তের বিষয়।

সাবেক এই রাষ্ট্রদূত বলেন, কোন ভাবাবেগ নয় বরং গভীর চিন্তার মাধ্যমে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। সৌদি আরবে সৈন্য পাঠানো হবে কি না তা বিশ্লেষণের দাবি রাখে। প্রয়োজনে মক্কা চুক্তি না করে সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক উপায়েও সৈন্য পাঠানো যেতে পারে।

হুমায়ুন কবির বলেন, মধ্যপ্রাচ্যসহ সৌদি আরবের চলমান সংঘাত দীর্ঘায়িত হলে বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্সে নেতিবাচক প্রভাব পড়বে।

মধ্যপ্রাচ্য সংকট বর্তমানে জটিল অবস্থায় উপনীত বলে মনে করেন হুমায়ুন কবির। সৌদি আরবের সঙ্গে হুতিদের সংঘাত পরিস্থিতিকে আরও জটিলতর করেছে। তাঁর মতে, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীদের ক্ষতিপূরণ ও পারস্পরিক সম্মান প্রদানের মাধ্যমে এ সংঘাত নিরসন সম্ভব হতে পারে।

আরও পড়ুন

×