ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন লাগানোর কথা জানিয়ে ‘ফেসবুকে পোস্ট’, গ্রেপ্তার ১

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন লাগানোর কথা জানিয়ে ‘ফেসবুকে পোস্ট’, গ্রেপ্তার ১
×
×

প্রতীকী ছবি

‎ ‎সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১১:১১

‎রাজধানীর মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে মিরপুর এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার নাম রাজীব চন্দ্র দাস। গতকাল পল্লবী থানায় গাড়ি পোড়ানোর মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

‎এসব তথ্য জানিয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন সমকালকে বলেন, আজ ভোরে রাজীবকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল পুলিশের গাড়িতে আগুন দিয়ে ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে বলেছে আগুন ধরিয়েছে।

‎এর আগে, গতকাল রাতে পুলিশের গাড়িতে আগুন লাগানো ও ভাঙচুর করার অভিযোগে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ২০ জনকে আটক করার কথা জানিয়েছিল পুলিশ।

আরও পড়ুন

×