ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ধানমন্ডিতে ১৪ তলা ভবনে আগুন

ধানমন্ডিতে ১৪ তলা ভবনে আগুন
×
×

মঙ্গলবার বিকেলে ধানমন্ডির একটি বাসায় আগুনের ঘটনা ঘটে। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ১৬:৪৭

রাজধানীর ধানমন্ডিতে ১৪ তলা একটি ভবনের দ্বিতীয় তলার একটি বাসায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে ধানমন্ডির ১০/এ নম্বর সড়কের ২৭ নম্বর বাসায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিকেল ৩টা ৪২ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, সহায়তার জন্য পলাশী ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়েছিল। তবে প্রয়োজন না হওয়ায় ইউনিট দুটি ফেরত পাঠানো হচ্ছে।

আরও পড়ুন

×