ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে মতলুব আলীর অবদান স্মরণ

শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে মতলুব আলীর অবদান স্মরণ
×
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ১৩:৩৭

চিত্রকলা, সংগীত, সাহিত্য ও গবেষণায় অসামান্য অবদান রেখে গেছেন অধ্যাপক মতলুব আলী। শিক্ষকতা ও সৃজনশীল কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক মূল্যবোধের চর্চা এবং সাংস্কৃতিক অঙ্গনে তাঁর ভূমিকা তাঁকে স্বতন্ত্র মর্যাদায় অধিষ্ঠিত করেছে। তাঁর কর্ম ও সৃষ্টির মধ্য দিয়ে দীর্ঘদিন মানুষের স্মৃতিতে বেঁচে থাকবেন তিনি।

বিশিষ্ট শিক্ষাবিদ ও সংস্কৃতিব্যক্তিত্ব অধ্যাপক মতলুব আলীর প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে এক স্মরণসভার আয়োজন করা হয়।

‘মানব শিল্প সাহিত্য সংস্কৃতি গোষ্ঠী’ আয়োজিত এ স্মরণসভায় দেশের বরেণ্য শিল্পী, সাহিত্যিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন।

স্মরণসভায় বক্তব্য দেন অধ্যাপক মতলুব আলীর স্ত্রী রেহানা মতলুব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুত্তালিব বিশ্বাস, শিল্পী ও সমাজকর্মী খুশি কবির, শিল্পী আব্দুল মান্নান, শিল্পী জাহিদ মোস্তফা, শিল্পী আবিদা সুলতানা, অধ্যাপক ড. ফরিদা জামান, অধ্যাপক ড. দুলাল চন্দ্র গাইন এবং বাংলা একাডেমির ফোকলোর বিভাগের পরিচালক তপন বাগচী। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন শামীমা তন্দ্রা।

স্মরণসভা উপলক্ষে ‘কাঁচাকঞ্চি’ পত্রিকার বিশেষ ‘মতলুব আলী’ সংখ্যার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন শিল্পী চিত্রা সুলতানা।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক মতলুব আলী গত বছরের ৪ নভেম্বর মৃত্যুবরণ করেন।
 

আরও পড়ুন

×