ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন

রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন
×
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ২০:০১

রাজধানীর ভাটারার কোকাকোলা ক্রসিং এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাস আগুনে পুড়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পাঠানো হয়। তারা গিয়ে ৬টা ২০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হন। এতে কেউ হতাহত হননি। কীভাবে বাসে আগুন লাগে তা তদন্তের পর বলা যাবে।

এদিকে পুড়ে যাওয়া বাসটি সরিয়ে নিয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও হেলপারকে থানায় নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈশাখী পরিবহনের বাসটি সাভার-ঢাকা রুটে চলাচল করে। আগুন লাগার সময় সেটিতে কোনো যাত্রী ছিল না। নতুন বাজারে যাত্রীরা নেমে যাওয়ার পরপরই দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

×