ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন
×
×

ছবি: আয়োজকদের সৌজন্যে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ০১:২৯

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মধ্যে চলমান গ্রুপ বীমা চুক্তি নবায়ন করা হয়েছে। গত ১৮ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন এবং ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। ডিআরইউর সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এক বছর মেয়াদি নবায়নকৃত এই চুক্তির আওতায় ডিআরইউর ২০ থেকে ৬০ বছর বয়সী ২ হাজার সদস্য সাংবাদিক গ্রুপ বীমা সুবিধার আওতায় থাকবেন। চুক্তি অনুযায়ী, কোনো সদস্যের স্বাভাবিক মৃত্যু হলে তাঁর পরিবার ৩ লাখ টাকা এবং দুর্ঘটনাজনিত মৃত্যু হলে ৩ লাখ ৮০ হাজার টাকা পাবেন। এ ছাড়া অঙ্গহানির ক্ষেত্রে ১ লাখ টাকা এবং যেকোনো অস্ত্রোপচারের (অপারেশন) জন্য ৭০ হাজার টাকা বীমা সুবিধা পাওয়া যাবে। সংবাদ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×