ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রামপুরায় যাত্রীকে বাস থেকে ফেলে দিল হেলপার

রামপুরায় যাত্রীকে বাস থেকে ফেলে দিল হেলপার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০ | ১২:৫১

রাজধানীর রামপুরায় চালকের সহকারীর (হেলপার) সঙ্গে বাকবিতণ্ডার জের ধরে মো. ইউসুফ নামের এক যাত্রীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাতিরঝিল থানার এসআই নজরুল ইসলাম জানান, এক যাত্রীকে তার কাঙ্ক্ষিত স্ট্যান্ডে না নামিয়ে অন্যত্র নামতে বলায় বাকবিতণ্ডার সূত্রপাত। এক পর্যায়ে হেলপার ওই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিক্টর পরিবহনের বাসটি জব্দ করে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। আহত যাত্রীকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে স্থানান্তর করা হয় ঢামেক হাসপাতালে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কা দিয়ে ফেলার আগে যাত্রীর গায়ে হাত তোলেন হেলপার। এর প্রতিবাদ করায় আরও কয়েক যাত্রীকে ধাক্কা দেন তিনি। পরে ওই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলে স্থানীয়রা বাসটি থামান। যাত্রীরা চালক ও হেলপারকে আটক করলেও স্থানীয় কয়েকজন পরিবহন শ্রমিক তাদের ছাড়িয়ে নিয়ে যান।

আরও পড়ুন

×