ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাহারা খাতুনের আসনে আ'লীগের হাবিব হাসান জয়ী

সাহারা খাতুনের আসনে আ'লীগের হাবিব হাসান জয়ী
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২০ | ০৯:৪১

ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান জয়ী হয়েছেন। বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৮টায় বেসরকারি ফল ঘোষণা করা হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। 

রিটার্নিং কর্মকর্তা জি এম সাহতাব উদ্দিন জানান, এ আসনে ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮টি। করোনাকালে ভোট পড়েছে মাত্র ১৪ দশমিক ১৮ শতাংশ। ভোট দিয়েছেন ৮১ হাজার ৮১৮ জন।। ফলে ইভিএমে ভোটগ্রহণের সাড়ে চার ঘণ্টার মধ্যেই ফলাফল দেওয়া হলো।

২১৭টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান (নৌকা প্রতীক) পেয়েছেন ৭৫ হাজার ৮২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট।

ভোটে নানা অনিয়মের অভিযোগ করেছে বিএনপি, তবে নির্বাচন কমিশন তা প্রত্যাখ্যান করেছে।

বাকি প্রার্থীদের মধ্যে গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ১২৬ ভোট, বাংলাদেশ কংগ্রেস মো. ওমর ফারুক ৯১ ভোট এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের মো মহিবুল্লাহ বাহার ৮৭ ভোট পেয়েছেন।

আরও পড়ুন

×