স্কপের 'দাবি দিবস' বুধবার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০ | ১০:০১
শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বুধবার দেশব্যাপী 'দাবি দিবস' পালন করবে। বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো চালু, আইএলও কনভেনশনের অনুসরণে শ্রম আইন ও বিধিমালার সংশোধন, আইন করে জাতীয় নূ্যনতম মজুরি ঘোষণা এবং সর্বস্তরে আউটসোর্সিং বন্ধ করে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া চালুসহ স্কপের ৯ দফা দাবিতে দিবসটি পালিত হবে।
এ উপলক্ষে বুধবার সারাদেশে বিভাগীয় শহর, জেলা, উপজেলা ও শিল্পাঞ্চলে সমাবেশ, মানববন্ধন ও মিছিল করা হবে। সকাল ১১টায় রাজধানীর মতিঝিলের বক চত্বরে স্কপ ঢাকা অঞ্চলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার স্কপের বিবৃতিতে দেশব্যাপী দাবি দিবসের কর্মসূচি সফল করার জন্য সংগঠক ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে সই করেছেন স্কপের যুগ্ম সমন্বয়ক সহিদুল্লাহ চৌধুরী, কেন্দ্রীয় নেতা মেজবাহ উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, শাহ মো. আবু জাফর, সাইফুজ্জামান বাদশা, রাজেকুজ্জামান রতন, কামরুল আহসান, ডা. ওয়াজেদুল ইসলাম খান, চৌধুরী আশিকুল আলম, নঈমুল আহসান জুয়েল, ফিরোজ হোসেন, শামীম আরা, আহসান হাবিব বুলবুল, শাকিল আক্তার চৌধুরী, পুলক রঞ্জন ধর প্রমুখ।
- বিষয় :
- স্কপ
- শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ
