ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছাত্রদলের মিছিল

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছাত্রদলের মিছিল
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৯ | ০৬:৫৪ | আপডেট: ০৮ অক্টোবর ২০১৯ | ০৯:৪০

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে ধানমন্ডি-মিরপুর রোডে ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ খালিদ হাসান জ্যাকির নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলে ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান, হাজারীবাগ থানা ও নিউ মডেল কলেজ ছাত্রদল অংশগ্রহণ করে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে খালেদা জিয়ার মুক্তির সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান নেতাকর্মীরা।

খালিদ হাসান জ্যাকি বলেন, দেশের গণতন্ত্র আর খালেদা জিয়ার মুক্তি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথের আন্দোলন গড়ে তুলতে হবে। প্রজন্মকে সজাগ থাকতে হবে। কোনভাবেই দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বকে বিলীন করতে দেওয়া যাবে না।

বিক্ষোভ মিছিলে ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক যুগ্মসম্পাদক সাইফুল ইসলাম সেতু, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহমান রানা, আরিফুল ইসলাম রাসেল, হাজারীবাগ থানা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মো. মামুন, মো. সেলিম, নিউ মার্কেট থানা ছাত্রদলের কে এম চঞ্চল, মো. সুমন, সোহেল রানা, রিয়াজুল হাসান রাসেল, নাঈমূল ইসলাম, নাঈম হোসেন, কলাবাগান থানা ছাত্রদলের সাব্বির আহমেদ, রাসেদ হোসেন, নিউ মডেল কলেজ ছাত্রদলের অমর শীল বাঁধনসহ কয়েক শ' নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×