ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাসপাতালের ছয়তলা থেকে পড়ে ডেঙ্গু রোগীর মৃত্যু

হাসপাতালের ছয়তলা থেকে পড়ে ডেঙ্গু রোগীর মৃত্যু
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২১ | ০২:৪৬

রাজধানীর একটি হাসপাতালের ভবন থেকে পড়ে ডেঙ্গুতে আক্রান্ত এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটউট হাসপাতালে এ ঘটনা ঘটে।

সূত্রাপুর থানার ওসি মুহাম্মদ মামুনুর রহমান জানান, হাবিবুর রহমান (১৭) নামের ওই কিশোর হাসপাতালের ষষ্ঠতলা থেকে পড়ে মারা গেছে। সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল।

তিনি জানান, হাবিবুরকে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সে তার বাবা ও ভাইকে জানায়, তার গরুর মাংস খেতে ইচ্ছে করছে। তখন তারা দুজন মাংস আনতে বের হন।

ওসি জানান, ধারণা করা হচ্ছে মোবাইল ফোন হাতে নিয়ে কথা বলতে বলতে বারান্দায় গিয়ে অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়। হাবিবুর  দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।


আরও পড়ুন

×