ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

'অর্নামেন্টস অব এক্সেসিবিলিটি' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

'অর্নামেন্টস অব এক্সেসিবিলিটি' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯ | ২৩:০১

রাস্তা-ঘাট, মার্কেট, অফিস-আদালত, পার্ক ও স্কুল-কলেজসহ সর্বত্র হুইলচেয়ারে চলাচলের ব্যবস্থা করার দাবিতে ভার্চুয়াল কমিউনিটি 'লোকাল গাইডস বাংলা'র মডারেটর কামাল হাসনাইনির উদ্যোগে ও আহ্বানে শুক্রবার রাজধানীতে একটি ম্যাপিং ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সরাসরি গুগলের সহায়তায় 'অর্নামেন্টস অব এক্সেসিবিলিটি' শীর্ষক এই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ৯টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরের সামনে অবস্থান, বেলা ১২টায় ধানমন্ডির ইউনিমার্টের সামনে অবস্থান এবং দুপুর দেড়টায় গুহা দি কেইভ কিচেনে আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থান থেকে শীর্ষস্থানীয় গুগল লোকাল গাইডরা অংশগ্রহণ করেন।

লোকাল গাইড বাংলা’র পরিচালনায় এর আগেও ঢাকাসহ বিভিন্ন জেলাশহরেও এ ধরনের কর্মশালা অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×