ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফুটপাতে পড়ে থাকা অসুস্থ প্রতিবন্ধীর পাশে পুনাক

ফুটপাতে পড়ে থাকা অসুস্থ প্রতিবন্ধীর পাশে পুনাক
×

রাজধানীর শেরেবাংলা নগরে বেতার ভবনের পাশের ফুটপাত থেকে খোকনকে উদ্ধার করা হয় - সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২১ | ১২:২৭ | আপডেট: ২৩ আগস্ট ২০২১ | ১৪:১৬

রাজধানীর শেরেবাংলা নগরে বেতার ভবনের ফুটপাত থেকে অসুস্থ এক প্রতিবন্ধীকে উদ্ধার করেছে পুলিশ। তাকে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে ৫০ বছর বয়সী খোকন নামের ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখা থেকে জানানো হয়, প্রতিবন্ধী খোকন খুবই অসুস্থ। তার পায়ে পচন ধরেছে, ক্ষতস্থানে পোকা জন্মেছে। পচা শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পুনাকের ফেসবুক পেজে জুবায়ের শামীম নামে এক ব্যক্তির তথ্যের সূত্র ধরে অসুস্থ ওই ব্যক্তির সাহায্যে এগিয়ে আসেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা। তার আন্তরিক অনুরোধে অসুস্থ লোকটির সন্ধান শুরু হয়। শেষ পর্যন্ত রোববার রাতে বেতার ভবনের সামনের ফুটপাতে তাকে পাওয়া যায়। 

এরপর শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী সহকর্মীদের নিয়ে খোকনের পরিচর্যা শুরু করেন। পুনাক সভানেত্রীর সহায়তায় তাকে জাতীয় অর্থোপেডিক ও পুর্নবাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়।

পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখার এআইজি সোহেল রানা বলেন, উদ্ধার হওয়া খোকন নিজের সম্পর্কে তেমন তথ্য দিতে পারেননি। শুধু তার এক ছেলে আছে বলে জানাতে পেরেছেন।



আরও পড়ুন

×