ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মধুর ক্যান্টিনের সামনে বিস্ফোরণের শব্দ

মধুর ক্যান্টিনের সামনে বিস্ফোরণের শব্দ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০০:৪১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে সেখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে; যাকে ককটেল বিস্ফোরণ বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

তারা জানান, হঠাৎ একটি ককটেল অর্ধ বিস্ফোরিত হয়। এরপর ধোঁয়া ছড়িয়ে পড়ে। এসময় মধুর ক্যান্টিনের ভেতরে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরাও অবস্থান করছিলেন।

বিস্ফোরণের খবর পেয়ে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অর্ধবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে বলে জানিয়েছে পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি৷ একটি নির্দিষ্ট মহল অস্থিরতা তৈরির চেষ্টা করছে।


আরও পড়ুন

×