ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সেমিনারে বক্তারা

‘মহাসড়ক নির্মাণে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থা সিআরসিপি প্রযুক্তি’

‘মহাসড়ক নির্মাণে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থা সিআরসিপি প্রযুক্তি’
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১ | ২৩:১১ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ | ২৩:১১

বাংলাদেশ একটি বৃষ্টিবহুল এবং গ্রীষ্মপ্রধান দেশ। বিটুমিন পানি এবং উষ্ণতার প্রতি খুবই সংবেদনশীল, তাই বিটুমিনাস পেভমেন্ট বা ফ্লেক্সিবল পেভমেন্টক্রমাগত ভারী বর্ষণ  এবং অধিক তাপমাত্রায়দ্রুত ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। সেক্ষেত্রে,বাংলাদেশের জলবায়ু বিবেচনায় কংক্রিটপেভমেন্ট বা রিজিড পেভমেন্ট একটি টেকসই বিকল্প ব্যবস্থা হতে পারে।

এক সেমিনারে বৃহস্পতিবার এসব কথা বলেন বক্তারা। সড়ক ভবনে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বক্তরা বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাই ভারী ট্রাফিক লোডিং এবং চ্যালেঞ্জিং পরিবেশগত অবস্থানে মহাসড়ক নির্মাণে,শতবর্ষী সিআরসিপি প্রযুক্তির প্রয়োগ একটি পরীক্ষিত টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধান।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের সিভিলইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক শামসুল হক। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর।
মোডারেটর ছিলেন ড.  মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত প্রধানপ্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সভাপতি একে এম মনির হোসেন পাঠান। স্বাগত বক্তব্য দেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এবং সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক অমিত কুমার চক্রবর্তী।


আরও পড়ুন

×