ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা
সভাপতি-সম্পাদক পদে তানভীর আলাদিন ও ফয়েজউল্লাহ পুনর্নির্বাচিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২১ | ১০:৩৭ | আপডেট: ০১ অক্টোবর ২০২১ | ১০:৩৭
ফেনী সাংবাদিক ফোরাম ঢাকার দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বাসসের তানভীর আলাদিন ও নয়াদিগন্তের ফয়েজউল্লাহ ভূঁইয়া পুনর্নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার রাজধানীর একটি রেস্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত অন্য নেতারা হলেন- সহসভাপতি আমানুর রহমান (যায়যায়দিন) ও সরোয়ার আলম (দেশ রূপান্তর), যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল (সংগ্রাম), কোষাধ্যক্ষ এহসান জুয়েল (সময় টিভি), সাংগঠনিক সম্পাদক আউয়াল চৌধুরী (একুশে টেলিভিশন), দপ্তর ও প্রচার সম্পাদক ইমাম হোসাইন সোহেল (জাগোনিউজ), বিনোদন সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ মীম (প্রথম কথা)।
নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- জিল্লুর রহীম আজাদ (কালবেলা), আদিত্য আরাফাত (ডিবিসি টিভি), সাজেদা সুইটি (এটিএন নিউজ), হোসাইন তারেক (এনটিভি), ছলিম উল্লাহ মেজবাহ (মানবকণ্ঠ) ও বেলাল উদ্দিন সেতু (আজকালের খবর)।
নির্বাচন পরিচালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও ফোরামের সাবেক সভাপতি মোতাহের হোসেন মাসুম, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ফোরামের সাবেক সহসভাপতি আইয়ুব ভূঁইয়া এবং ফোরামের সাবেক সহসভাপতি কবি জাকির আবু জাফর।
এর আগে প্রথম অধিবেশনে দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে ফোরামের প্রধান উপদেষ্টা ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও সমকালের প্রধান প্রতিবেদক লোটন একরাম বক্তব্য দেন। সংবাদ বিজ্ঞপ্তি।
