সাংবাদিক অরুণ বসু মারা গেছেন
অরুণ বসু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১ | ০১:৩৫ | আপডেট: ০৭ অক্টোবর ২০২১ | ০১:৩৫
সাংবাদিক ও প্রথমা প্রকাশনের সমন্বয়ক অরুণ বসু (৬৮) মারা গেছেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অরুণ বসু মারা যান বলে প্রথম আলো অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, অরুণ বসু করোনাভাইরাস সংক্রমিত হয়েছিলেন। ৫ অক্টোবর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। করোনা সংক্রমিত হওয়ার আগে অরুণ বসু ঠান্ডা জ্বর ও জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন। তবে ঠান্ডা জ্বর ও জন্ডিস থেকে তিনি সেরে উঠে ছিলেন।
অরুণ বসু ১৯৫৩ সালের ১০ নভেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেছিলেন। স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন অরুণ বসু।
- বিষয় :
- অরুণ বসু
- শোক সংবাদ
- সাংবাদিকের মৃত্যু