ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

যাত্রাবাড়ী থেকে ৪ জঙ্গি গ্রেফতার

যাত্রাবাড়ী থেকে ৪ জঙ্গি গ্রেফতার
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৯ | ০০:৫৯ | আপডেট: ১১ অক্টোবর ২০১৯ | ০১:০১

রাজধানীর যাত্রাবাড়ী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির উপ-কমিশশনার (ডিসি) মাসুদুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাইফুল ইসলাম (১৯), শাহীন আলম ওমর (২১), আল মামুন (২১) ও হামিদুজ্জামান বিপ্লব (১৯)।

ডিসি মাসুদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

×