ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রাজধানীতে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু

রাজধানীতে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২ | ২৩:৫০ | আপডেট: ২০ এপ্রিল ২০২২ | ১০:২২

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় ট্রাকচাপায় মো. মামুন (৩৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন। শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টায় চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মামুনের চাচাতো ভাই মো. নাছির উদ্দিন জানান, চৌধুরীপাড়া এলাকায় মামুনের সঙ্গে থাকেন তিনি। রাতে কাজ শেষে বাসায় ফেরার সময় চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় পড়ে যান মামুন। পরে ট্রাকের চাকায় তার দুই পা পিষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত তিনটার দিকে তিনি মারা যান।

আরও পড়ুন

×