ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শেষ ২৬ নভেম্বর

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শেষ ২৬ নভেম্বর
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫ | ১৪:৩৬

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির মাইক্রো ক্রেডিট (চুক্তিভিত্তিক) বিভাগ বিজনেস প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৮ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি

পদের নাম: বিজনেস প্রমোশন অফিসার

বিভাগ: মাইক্রো ক্রেডিট (চুক্তিভিত্তিক)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: তথ্য বিশ্লেষণ, ব্যাংকিং নিয়ম-নীতি এবং বাংলাদেশের অর্থনীতির বিষয়ে জ্ঞান থাকতে হবে। এমএস অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল: যেকোনো স্থানে 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৫

আরও পড়ুন

×