ওয়ালটনে নিয়োগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
সংগৃহীত ছবি- এআই দিয়ে তৈরি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ | ১১:৫৬
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ওরাকল সার্টিফায়েড প্রফেশনাল’ পদে একজন কর্মী নিয়োগ দেবে। গত ২৪ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: ওরাকল সার্টিফায়েড প্রফেশনাল
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি বা এমএসসি ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ওরাকল ই-বিজনেস স্যুট (ইবিএস) ও অ্যাপস ডিবিএ বিষয়ে কাজের দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: গ্র্যাচুইটি, মুনাফার অংশ, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার, বার্ষিক বেতন বৃদ্ধি এবং বছরে দুটি উৎসব বোনাস।
আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর ২০২৬।
আগ্রহী প্রার্থীরা ওয়ালটনের অফিশিয়াল ওয়েবসাইটে (https://www.waltonhil.com) গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।