১৪তম সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২১ | ০৭:৪৫ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ | ০৮:০০
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) প্রবেশ পদ অর্থ্যাৎ সহকারী জজ পদে ১০০ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় মঙ্গলবার প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনপত্র পূরণ ও জমাদান শুরু হবে ২১ জানুয়ারি দুপুর ১২টায়। শেষ হবে ১৫ ফেব্রুয়ারি রাত ১২টায়।
আবেদন করা যাবে http://www.bjsc.gov.bd এই ঠিাকানায়। প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত সর্বোচ্চ ৩২ বছর।
- বিষয় :
- চাকরি
- বিজেএস
- সহকারী জজ নিয়াগ
