ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬ পদে চাকরির সুযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬ পদে চাকরির সুযোগ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২১ | ২৩:৫৬ | আপডেট: ২৩ আগস্ট ২০২১ | ২৩:৫৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে ছয় পদে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের সংখ্যা ৬টি। হিসাব নিয়ামক পদে একজন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর) পদে একজন, প্রধান প্রকৌশলী (প্রকৌশল দপ্তর) পদে একজন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল, প্রকৌশল দপ্তর) পদে একজন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ, প্রকৌশল দপ্তর) পদে একজন এবং সহকারী প্রকৌশলী (অটোমোবাইল/মেকানিক্যাল, পরিবহন দপ্তর) পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://cu.ac.bd/) থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্র পূরণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরাবর ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে।

আগ্রহীরা ৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র পাঠাতে পারবেন।


আরও পড়ুন

×