টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, একাদশে সৌম্য সরকার
ছবি: সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬ | ১০:৫১ | আপডেট: ১১ জুন ২০২৬ | ১১:০৩
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে এ সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিশ।
গত মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ছিল অস্ট্রেলিয়া। সেদিন টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক।
বাংলাদেশ দল: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।
অস্ট্রেলিয়া দল:জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।
- বিষয় :
- বাংলাদেশ ক্রিকেট দল
- অস্ট্রেলিয়া
