ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, গুলি বিনিময়

অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, গুলি বিনিময়
×

উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ। ছবি: আইএসপিআর

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫ | ১১:১৮ | আপডেট: ২৯ জুলাই ২০২৫ | ১২:৪৫

পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পাহাড়ে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের গুলি বিনিময় হয়েছে।

এ সময় ইউপিডিএফের একটি আস্তানায় অভিযান চালিয়ে একে৪৭সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান ও গুলি বিনিময় হয়েছে। একে৪৭সহ বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

×