ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গুলশানে বাসা থেকে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

গুলশানে বাসা থেকে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬ | ১৮:০৮ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ | ১৮:২৪

রাজধানীর গুলশান থানাধীন কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে সাদিয়া রহমান মিম (২৭) নামে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি। তবে হত্যারহস্য উদ্ঘাটনে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানিয়েছে, সাদিয়া রহমান মিমের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তবে তিনি দীর্ঘদিন ঢাকায় বাস করছিলেন। কালাচাঁদপুর এলাকার একটি আটতলা ভবনের দোতলায় এক তরুণীসহ তিনি সাবলেট থাকতেন। বিভিন্ন বারে নাচগান করতেন মিম।

গুলশান থানার ওসি রাকিবুল হাসান সমকালকে বলেন, ধারণা করা হচ্ছে শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে তরুণীকে গলাকেটে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের কারণ জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন

×