ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজধানীর তিন জায়গা থেকে যুবকের কাটা হাত-পা উদ্ধার

রাজধানীর তিন জায়গা থেকে যুবকের কাটা হাত-পা উদ্ধার
×

মোহাম্মদ ওবায়দুল্লাহ (ছবি সংগৃহীত)

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:৪৬

রাজধানীর নয়াপল্টন, গুলিস্তান ও কমলাপুর স্টেশন থেকে এক যুবকের কাটা দুটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ। সাড়ে ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক এই তিন স্থান থেকে কালো পলিথিনে শরীরের কাটা অংশগুলো উদ্ধার করা হয়। 

তবে মাথাসহ বাকি অংশ এখনও পাওয়া যায়নি। আঙুলে ছাপ পরীক্ষা করে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তার নাম মোহাম্মদ ওবায়দুল্লাহ (৩০)। বাড়ি নরসিংদীতে।

পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার হুসাইন মুহাম্মদ ফারাবী সমকালকে বলেন, শুক্রবার রাত ২টার দিকে প্রথমে নয়াপল্টনে স্কাউট ভবনের সামনের রাস্তায় কালো পলিথিনে একটি কাটা পাওয়া যায়। এরপর শরীরের অন্য অংশগুলোর খোঁজ চালানো হয়। 

তিনি জানান, সকাল সাড়ে ৯টায় গুলিস্তান স্টেডিয়ামের ১৩ নম্বর গেটের কাছে দুইটি কাটা হাত উদ্ধার করা হয়। এরপর দুপুর আড়াইটার দিকে কমলাপুর স্টেশনের প্লাটফর্মে আরও একটি পা পাওয়া যায়। এগুলো একই ব্যক্তির। আঙুলের ছাপ থেকে তার পরিচয় শনাক্ত হয়েছে। 
তবে ভুক্তভোগীর দেহের বাকি অংশ এখনও উদ্ধার করা যায়নি। দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চলছে। উদ্ধার দেহের অংশগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 

আরও পড়ুন

×