ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত
×

প্রধান কার্যালয়ে পরিচালক পর্ষদের ৩৪৬তম সভা অনুষ্ঠিত হয়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২ | ০৮:৪৮ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ | ০৮:৪৮

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর পরিচালক পর্ষদের ৩৪৬তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এই সভা অনুষ্ঠিত হয়। 

সশরীরে ছাড়াও এই সভায় ব্যাংকের কিছু সংখ্যক পরিচালক ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ সভায় সভাপতিত্ব করেন। সভায় বেশকিছু বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা রিভিউ করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালক ড. আনোয়ার হোসেন খান, মো. সানাউল্লাহ সাহিদ, আব্দুল করিম, আব্দুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জি. মো. তৌহিদুর রহমান, এ. কে. আজাদ,  মো. নাছির উদ্দিন খান, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক, জেবুন নাহার ও ফকির মাসরিকুজ্জামান; স্বতন্ত্র পরিচালক একরামুল হক ও নাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। 

এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)

আরও পড়ুন

×