মিতসুবিশি মেরিন ইঞ্জিন নিয়ে এলো এসিআই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১২ মার্চ ২০২৩ | ০৪:৪০
বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এসিআই বিশ্ববিখ্যাত মিতসুবিশি মেরিন ইঞ্জিন নিয়ে এসেছে। সম্প্রতি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বাংলাদেশে মিতসুবিশি মেরিন ইঞ্জিনের উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কিমিনোরি ইয়ামা। বিশেষ অতিথি ছিলেন পায়রাবন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল, ওএসপি, এনইউপি, পিপিএম, পিএসসি, বিএন এবং যুগ্ম সচিব ও বিআইডব্লিউটিএ (প্রকৌশল) সদস্য ড. একেএম মতিউর রহমান।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন এসিআই মেরিন অ্যান্ড রিভেরাইন টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফএইচ আনসারী। আরও বক্তব্য রাখেন এসিআইর ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা ও এসিআই মোটরস লিমিটেডের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, এমএইচআইইটির পরিচালক ইওশিহিরো কোয়ামা এবং মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ ইঞ্জিন সিস্টেম-এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক নোরিও মুরাকামি। সংবাদ বিজ্ঞপ্তি।
- বিষয় :
- মিতসুবিশি মেরিন ইঞ্জিন
- এসিআই
- শিল্পগোষ্ঠী