প্রতিরক্ষা খাতে বরাদ্দ সাড়ে ৫ হাজার কোটি টাকা বাড়ল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুন ২০২৩ | ১৬:৪৮ | আপডেট: ০১ জুন ২০২৩ | ১৬:৪৯
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪২ হাজার ৯৫ কোটি টাকা। এর আগের অর্থবছরে প্রতিরক্ষা খাতে ৪০ হাজার ৩৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। পরে সংশোধিত আকারে এ বরাদ্দ দাঁড়ায় ৩৬ হাজার ৬৫০ কোটি টাকা। সেই হিসাবে এবার বাজেটে প্রতিরক্ষা খাতে পাঁচ হাজার ৪৪৫ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতের বরাদ্দ মোট বাজেটের ৫ দশমিক ৫৩ শতাংশ।
আওয়ামী লীগের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহার ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’-এ বলা হয়েছে, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করেছিলেন। সেই নীতিমালার ভিত্তিতে আওয়ামী লীগ সশস্ত্র বাহিনীকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখার যে নীতি নিয়েছিল, তা অব্যাহত রাখবে।
/ওয়াইএ/
- বিষয় :
- বাজেট ২০২৩-২৪
- বাজেট
- প্রতিরক্ষা
- বরাদ্দ