ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্টিলের কাঁচামালে উৎসে কর কমলো

স্টিলের কাঁচামালে উৎসে কর কমলো
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৩ | ১৮:০০

স্টিল উৎপাদনের কাঁচামাল ম্যাঙ্গানিজ (মরিচাহীন করতে ব্যবহৃত) আমদানিতে উৎসে কর কমিয়ে ২ শতাংশ করা হয়েছে আগামী অর্থবছরের বাজেটে। এতদিন যা ছিল ৩ শতাংশ। =

এ ছাড়া স্থানীয় পর্যায়ে উৎপাদিত ৩৩ থেকে ৫০০ কেভি কেবল সরবরাহে উৎসে করহার ৭ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে।

ডলারের দরবৃদ্ধিসহ বিভিন্ন কারণে স্টিল ও কেবলের দাম অনেক বেড়েছে। স্টিল উৎপাদনের কাঁচামাল ম্যাঙ্গানিজ আমদানিতে উৎসে কর কমানোর ফলে উৎপাদন পর্যায়ে খরচ কমবে। এতে অতি প্রয়োজনীয় এ দুটি পণ্যের দরের ওপর কিছুটা হলেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

×