ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সোশ্যাল ইসলামী ব্যাংকের পাঁচটি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের পাঁচটি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট
×

--

প্রকাশ: ১৫ জুন ২০২৩ | ১৮:০০

সোশ্যাল ইসলামী ব্যাংকের পাঁচটি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম আউটলেটগুলো উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ। বক্তব্য রাখেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মশিউর রহমান।

উপস্থিত ছিলেন ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের প্রধান জয়নাল আবেদীন, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, শরিয়া সুপারভাইজরি কমিটি সেক্রেটারিয়েটের মুরাক্বিব সৈয়দ জয়নুল আবেদীন প্রমুখ।

আরও পড়ুন

×