ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সুবিধাবঞ্চিতদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ইউসেপের যৌথ উদ্যোগ

সুবিধাবঞ্চিতদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ইউসেপের যৌথ উদ্যোগ
×

--

প্রকাশ: ১৯ জুন ২০২৩ | ১৮:০০

সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় ফিউচারমেকারস প্রকল্পের আওতায় ইউসেপ বাংলাদেশের গিভিং উইংস টু ড্রিমস ফর ইয়ুথ এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম গাজীপুরে ইউসেপের আঞ্চলিক কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে।

এর আওতায় গাজীপুরে সুবিধাবঞ্চিত যুব, নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়, ইউসেপ বাংলাদেশের ভাইস চেয়ারপারসন জাহিদা ইস্পাহানী, সাবেক চেয়ারপারসন ড. ওবায়দুর রব প্রমুখ। ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল করিম প্রমুখ।

আরও পড়ুন

×