ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আবুল বারকাত জাপানের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত

আবুল বারকাত জাপানের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত
×

ড. আবুল বারকাত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৩ | ১৮:০০

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারকাতকে ‘দি অর্ডার অব রাইজিং সান, গোল্ড রেস উইথ নেক রিবন’ নামে খেতাবে ভূষিত করেছে জাপান।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির বাসভবনে আনুষ্ঠানিকভাবে অধ্যাপক ড. আবুল বারকাতের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ২০২২ সালের ৩ নভেম্বর অধ্যাপক বারকাতকে জাপান সরকার পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ অর্থনীতি সমিতি শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


এতে বলা হয়, একাডেমিক ক্ষেত্রে জাপানি অধ্যয়নের শক্তিশালী ভিত্তি স্থাপনে অবদানের স্বীকৃতিস্বরূপ ড. আবুল বারকাতকে জাপান সরকার এ সম্মাননা দিয়েছে। জাপানিজ স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠায় অধ্যাপক বারকাতকে কৃতজ্ঞতা জানান জাপানের রাষ্ট্রদূত।

আরও পড়ুন

×