যশোরের ঝিকরগাছায় ব্র্যাক ব্যাংকের উপশাখা
×
--
প্রকাশ: ০৬ জুলাই ২০২৩ | ১৮:০০
ব্র্যাক ব্যাংক সম্প্রতি যশোরের ঝিকরগাছায় একটি উপশাখা চালু করেছে। উপশাখাটি ঝিকরগাছা-বেনাপোল মেইন রোডে অবস্থিত এবং বেনাপোল স্থলবন্দরের নিকটবর্তী বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায় গ্রাহকদের দৈনন্দিন ব্যাংকিং সেবা প্রদান করবে।
ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম ঝিকরগাছার কোরবান মার্কেটে উপশাখাটির উদ্বোধন করেন।
এ সময় হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক, রিজিওনাল হেড, ঢাকা সাউথইস্ট ও খুলনা এসএম এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- ব্র্যাক ব্যাংক
- উপশাখা
- ঝিকরগাছা
