ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এসআইবিএলের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন

এসআইবিএলের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩ | ১৮:০০

সোশ্যাল ইসলামী ব্যাংকের দিনব্যাপী অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৩ ভার্চুয়াল প্ল্যাটফর্মে শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান স্বাগত বক্তব্য রাখেন। ব্যাংকের বিভাগীয় প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী এ সময় উপস্থিত ছিলেন। প্রায় দুই হাজার কর্মকর্তা ভার্চুয়াল প্ল্যাটফর্মে ব্যবসায়িক সম্মেলনে অংশ নেন।

আরও পড়ুন

×