ইয়ামাহা কারখানার কর্মীদের সম্মাননা
গাজীপুরের শ্রীপুরে ইয়ামাহা কারখানায় কর্মরতদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস - ফটাে রিলিজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৩ | ১৮:০০
গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। এসিআই মোটরসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাও এতে অংশগ্রহণ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালে গাজীপুরের শ্রীপুরে ইয়ামাহা জাপানের কারিগরি সহায়তায় কারখানা স্থাপন করে এসিআই মোটরস। শুরু থেকেই কারখানাটি দক্ষ জনবল দিয়ে তৈরি করে অত্যাধুনিক প্রযুক্তির মোটরসাইকেল দেশের বাজারে সরবরাহ করে আসছে।
এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কলাবোরেটেড পার্টনার। এসিআই কোম্পানির সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মোটরস যাত্রা শুরু করে। বর্তমানে ১৫০ সিসি ক্যাটাগরিতে বিক্রির শীর্ষে রয়েছে ইয়ামাহা।
