বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মিত হচ্ছে শপিংমল
শিল্প ও বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৩ | ১৮:০০
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ‘এন’ ব্লকে প্রায় দশ বিঘা জমির ওপর নির্মিত হতে যাচ্ছে নয়নাভিরাম স্থাপত্যশৈলীর ‘বসুন্ধরা বাজার প্রতিদিন’। বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাসরত মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে নির্মিত হতে যাচ্ছে এ অত্যাধুনিক শপিংমল। বসুন্ধরা গ্রুপের উদ্যোগে শপিংমলটি গড়ে তোলা হচ্ছে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চার লাখ বর্গফুটের বেইজমেন্টসহ সাত তলা বিশিষ্ট মলটিতে বেজমেন্টে থাকছে কাঁচাবাজার। এ ছাড়া বিভিন্ন তলায় থাকছে গৃহস্থালি সামগ্রী, সুপারশপ, নিত্যপণ্য, ওষুধ ও প্রসাধনী সামগ্রীর দোকান, সেলুন ও বিউটি পার্লার, লন্ড্রি, রেডিমেড গার্মেন্ট, দর্জির দোকান, লাইফস্টাইল শপ, জুয়েলারি সামগ্রী, লেদার পণ্য ও জুতার দোকান, টিভি, কম্পিউটার, ফ্রিজ, এসি, মোবাইল ফোনসহ ইলেক্ট্রনিক সামগ্রীর পণ্যের দোকান। ষষ্ঠ তলায় থাকছে ইনডোর ফুডকোর্ট, বাচ্চাদের জন্য খেলার জোন ও ডে-কেয়ার সেন্টার।
- বিষয় :
- বসুন্ধরা আবাসিক এলাকা
- শপিংমল
