ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পল্লী সঞ্চয় ব্যাংকের পুষ্পস্তবক অর্পণ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পল্লী সঞ্চয় ব্যাংকের পুষ্পস্তবক অর্পণ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৬ আগস্ট ২০২৩ | ০৬:৪৮

জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে পল্লী সঞ্চয় ব্যাংক।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. জামিনুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হাসানসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। শ্রদ্ধা নিবেদন শেষে ব্যাংকের প্রধান কার্যালয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও দেশবাসীর জন্য দোয়া করা হয়।

আরও পড়ুন

×