শিক্ষার্থীদের জন্য এসআইবিএলের নতুন সেবা চালু
×
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৩ | ১৮:০০
ঘরে বসেই শিক্ষার্থী কিংবা অভিভাবকরা যাতে খুব সহজে টিউশন ফি প্রদান করতে পারেন, এ জন্য সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) নিজস্ব প্ল্যাটফর্মে নতুন সেবা ‘এডু পে’ চালু করেছে।
সম্প্রতি প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই সেবাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খানসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- এসআইবিএল
- নতুন সেবা চালু
